ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘তিন মাসেই আগে ২০১৯ সালের নির্বাচন হবে’

  • আপডেট সময় : ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা ২০১৮ সনের ডিসেম্বর ও হতে পারে বা ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহ ও হতে পারে। বর্তমান সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও জেলার উন্নয়নের রূপকার ভোলার চার জন সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন দেশের রিজার্ভ ও রেমিটেন্সসহ সব দিকেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে। বাণিজ্য মন্ত্রী আরো বলেন, রাশিয়ান একটি কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দেয়া হয়েছে। ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প হবে। ভোলা বরিশাল ব্রিজের সমীক্ষার কাজ চলছে। এরপরই এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। এই ব্রিজ হলে পদ্মা সেতু হয়ে ভোলা থেকে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে। তখন ভোলা জেলা দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে আর ভোলা হবে দেশের সবচেয়ে উন্নত জেলা।

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, এখন খোদ আমেরিকাও গণতন্ত্র নিয়ে ভাবছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে কোন সময় বিশ্ব যুদ্ধ লেগে যেতে পারে।

বন ও পরিবেশ উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্থাপন করেছেন। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন করে দক্ষিণাঞ্চলকে উন্নয়নের নতুন দিগন্তে নিয়ে যাবে।

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ২০১৯ সালের নির্বাচনে ভোলার চারটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ভোলার প্রাণ ভোলা খালকে অবৈধ দখলমুক্ত করার জন্য ভোলার প্রশাসনকে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘তিন মাসেই আগে ২০১৯ সালের নির্বাচন হবে’

আপডেট সময় : ১১:৪১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭