ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পিএসএল ফাইনাল খেলতে বিজয় এখন পাকিস্তানে

  • আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

কোয়েটার হয়ে এই ম্যাচে অংশ নিতে বাংলাদেশি ওপেনার এনামুল হক বিজয় এখন পাকিস্তানে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলবেন কোয়েটার হয়ে।

নিরাপত্তা শঙ্কার কারণে অনেক বিদেশি ক্রিকেটার এই আসরের ফাইনালে খেলতে পাকিস্তানে যেতে রাজি হননি। শেষ পর্যন্ত যে ১৬ জন রাজি হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিজয়। শনিবার দুপুর দেড়টায় পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

দেশ ছাড়ার আগে এ ব্যাপারে এনামুল বলেন, ‘আয়োজকরা নিরাপত্তা বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেছে। তাই পাকিস্তান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, কোনো সমস্যা হবে না সেখানে।’

অবশ্য সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল চলমান এই আসরে খেলেছিলেন। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ায় আসরটি শেষ হওয়ার আগেই তাঁরা চলে আসেন।

এনামুল জাতীয় দলের বাইরে থাকায় তিনি এই আসরে খেলার সুযোগ পান। আসরের ফাইনালে খেলার সুযোগ পেয়ে তিনি বলেন, ‘যদি প্রথম একাদশে খেলার সুযোগ পাই, তাহলে ভালো কিছু করার চেষ্টা থাকবে। আশা করছি সাফল্য পাব।’

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে পিএসএলের ফাইনাল। লাহোরে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স লড়বে এই ম্যাচে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিএসএল ফাইনাল খেলতে বিজয় এখন পাকিস্তানে

আপডেট সময় : ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭