ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফেসবুক বন্ধ হচ্ছে না: প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি বিবেচিতও হয়নি।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা বলেন।

তিনি বলেন, ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি।

তারানা হালিম আরও বলেন, এ রকম কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। ফেসবুকে যেসব মন্তব্য, প্রতি মন্তব্য ও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না। আশা করি, এ নিয়ে সবার সংশয় দূর হবে।

এর আগে মধ্যরাতে ফেসবুক ছয় ঘণ্টা বন্ধ থাকবে- এ ধরনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হয়। সেসব প্রতিবেদনের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ইস্যু নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করার আগে তার সঙ্গে যেন সরাসরি কথা বলে নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেসবুক বন্ধ হচ্ছে না: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭