ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে কোহলি-বন্দনায় ভক্তের জেল!

  • আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে মাটিতে দাঁড়িয়ে ভারতপ্রেম দেখিয়েছিলেন উমর দ্রাজ। তার সাজাও পেয়েছেন তিনি। কে এই উমর দ্রাজ? হঠাৎ তিনি ভারতপ্রেমই বা দেখাতে গেলেন কেন? উমর দ্রাজ হলেন বিরাট কোহলির অন্ধ ভক্ত। ভারত অধিনায়কের একাধিক ছবি তাঁর ঘরে। এক বার কোহলির সেঞ্চুরি দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননি উমর দ্রাজ। নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে ফেলেছিলেন। আর যায় কোথায়! পাক প্রশাসন ব্যাপারটা মোটেও ভাল ভাবে নেয়নি। বিরাটের ভক্ত হওয়ার অপরাধে জেলে যেতে হয় তাঁকে। এ তো গেল উমরের কথা।

পাকিস্তানের উদীয়মান ব্যাটসম্যান বাবর আজমের হবেটা কী? পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার আগেই বাবরকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, বাবর অনেকটা কোহলির মতো ব্যাট করে। এই মুহূর্তে বাবর পাক জাতীয় শিবিরে রয়েছেন। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন বাবর। কোহলির মতোই খেলতে চান তিনি। ভারত অধিনায়কের মতোই দলের প্রয়োজনে রান করতে চান।

কোহলি আর বাবরের খেলার ধরন আলাদা। বাবরের অবশ্য এখনও অনেক পথ চলা বাকি। সবে তো নিজের কেরিয়ার শুরু করেছেন বাবর। কোহলিই তাঁর প্রেরণা। অর্থাৎ পাকিস্তানের উদীয়মান তারকার মুখে বিরাট-বন্দনা। পাক প্রশাসনের কানে পৌঁছলে কী হবে? উমর দ্রাজের মতো আবার শ্রীঘরে যেতে হবে না তো?
সূত্র: এবেলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে কোহলি-বন্দনায় ভক্তের জেল!

আপডেট সময় : ১২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭