ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ১, তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : ০৮:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 274
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি সকরপোরেশনের মেয়র সাঈদ খোকন দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।

মালিবাগে রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে নিচে ছিটকে পড়ায় স্বপন নামে এক পথচারী (৪৩) নিহত হয়েছেন। পা হারিয়েছেন এক প্রকৌশলী ও আরেক পথচারী। রবিবার রাতে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জন এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)। দুর্ঘটনার সময় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন প্রকৌশলী পলাশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে নিহত ১, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৮:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭