ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

গাঙ্গুলির বিরুদ্ধে ‘টিকিট-দুর্নীতি’র অভিযোগ

  • আপডেট সময় : ০১:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌরভ গাঙ্গুলিকে কলকাতার মানুষ ‘দাদা’ বলেই ডেকে থাকেন। বাবারও দাদা, ছেলেরও দাদা তিনি। মোটকথা গাঙ্গুলি কলকাতার এজমালি দাদা। যে কোনো বিষয়ে তার রয়েছে স্বচ্ছ ইমেজ। তবে এবার তার বিরুদ্ধে ‘টিকিট-দুর্নীতি’র অভিযোগ উঠলো। তিনি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি। ২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে হয় ভারত-ইংল্যান্ডের একদিনের ম্যাচ। ওই ম্যাচে টিকিট বিতরণ নিয়ে বিতর্কে নাম জড়ালো সিএবি সভাপতি গাঙ্গুলির।

সিএবি’র সাবেক কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে অভিযোগ তোলেন- টিকিট বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পারেননি বর্তমান সিএবি সভাপতি। তারর অভিযোগ, সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত  ‘অনৈতিকভাবে’ প্রশংসাসূচক টিকিট বরাদ্দ কোটা তাকে দিতে অস্বীকার করেন।

যদিও এই অভিযোগ নাকোচ করে দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘তিনি আমার কাছ থেকে সবসময় ২০০-৩০০ টিকিট নেন। তার এই অভিযোগ ভিত্তিহীন। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ বিচারপতি আর এম লোধা কমিটির রিপোর্টে স্বচ্ছতার প্রসঙ্গ তুলে বিশ্বরূপ দে বলেন, ‘আমার ক্ষেত্রে টিকিট বিতরণে স্বচ্ছ্বতা দেখানো হয়নি। সিএবির টিকিট বিতরণ ভূমিকা প্রশ্নের মুখে।’ এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে কোনও যুক্তিযুক্ত জবাব না পেলে তিনি এই ভারতীয় বোর্ডের কাছে অভিযোগ জানাবেন বলে হুমকি দিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাঙ্গুলির বিরুদ্ধে ‘টিকিট-দুর্নীতি’র অভিযোগ

আপডেট সময় : ০১:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭