ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস মুল্যবান সম্পদ। এখন থেকে বাসা-বাড়িতে আর নতুন করে কোনো গ্যাস সংযোগ দেয়া হবে না। সকলকে এলপি গ্যাস ব্যবহারে উৎসাহিত করতে হবে।

শনিবার সকালে টাঙ্গাইলে হ্যাবিট ইয়ূথ ফেস্টিভ্যাল-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম কতটা বাড়বে সেটা রেগুলেটরি কমিশনের গণশুনানির পর তাদের প্রস্তাবনার উপর নির্ভর করে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি হামলার আশংকায় দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রসহ অতি গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হাজী আবুল হোসেন ট্রাস্ট আয়োজিত হ্যাবিট ইয়ূথ ফেস্টিভ্যালে আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, নুরুন্নবী চৌধুরী এমপি, নাহিম রাজ্জাক এমপি, আলী আজম মুকুল এমপি, মাহফুজুর রহমান এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, মোহাম্মদ হাছান ইমাম খান এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭