ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জঙ্গিবাদ থেকে ফিরলে পুনর্বাসন: শেখ হাসিনা

  • আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 1061
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপথগামী কোনো সদস্য জঙ্গিবাদের পথ থেকে ফিরে এলে আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের সুষম উন্নয়ন ও নিরাপত্তার জন্য সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ হুমকিস্বরূপ। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে ঘৃণা করে। জঙ্গিবাদ দমনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষা শেষে বেরিয়ে আসা ছাত্রদের কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে নিজেদের মেধা কাজে লাগানোর বিষয়টি সরকারের বিবেচনায় থাকার কথাও জানান।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সাল থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত (৩ বছর) ৯৫ হাজার ৫৭৯ টি মামলার মাধ্যমে মোট ৮ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৯১২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে এক হাজার ৬১৮জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ৪ হাজার ৪৮টি গাড়ি ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে ২২৭টি ব্ল্যাক স্পট চিহ্নিত করে তার প্রতিকারমূলক ব্যবস্থা, বেশ কিছু মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, চালকদের প্রশিক্ষণ, ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধ, জনগণকে সচেতনতামূলক কর্মকাণ্ডসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান। এ ছাড়া তিনি মোটরযান দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ প্রদানকল্পে প্রক্রিয়াধীন সড়ক পরিবহন আইনে সুনির্দিষ্ট প্রস্তাব যুক্ত করার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গিবাদ থেকে ফিরলে পুনর্বাসন: শেখ হাসিনা

আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭