ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

করোনার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় ডোজের টিকাদান। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দ্বিতীয় ডোজ টিকাদান কেন্দ্রগুলোতে এ কর্মসূচি শুরু হয়।

প্রথম দিনে দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একইসাথে প্রথম ডোজ টিকার কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কেন্দ্রে বৃহস্পতিবার আটটি বুথে টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে সাতটি বুথে দ্বিতীয় ডোজের টিকা ও একটি বুথে প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে।

টিকাদানের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছে, করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের বুধবার থেকে মোবাইল এসএমএস করা হচ্ছে। প্রথম ডোজ নেয়া কেউ যদি এসএমএস নাও পান তিনিও টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেয়ার তারিখ থেকে দু’মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন যে কেউ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে ৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ডাকা হয়েছে দ্বিতীয় ডোজ দানের শুরুর দিন। এর আগে চলতি বছরের ২৭ ও ২৮ জানুয়ারি টিকাদান উদ্বোধনী কার্যক্রমের আওতায় কয়েকজনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়। তাদের অনেকে ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্য কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর ৭ এপ্রিল পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকাগ্রহণ করেছেন মোট ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। প্রথম ডোজ টিকা গ্রহণের পর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে কেন্দ্রগুলোতে এ পর্যন্ত রিপোর্ট করেছেন ৯৩৯ জন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১