ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রসেনজিৎ ওঝা’র কথায় এবং প্রীতমের সুরে আসছে ‘হানিমুন’

  • আপডেট সময় : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  এবার গুনী গীতিকার প্রসেজিৎ ওঝা’র কথায় সুর করছেন তরুণ সুরকার ও কন্ঠশিল্পী এফএ প্রীতম। গানটির নাম ‘হানিমুন’।

অসাধারণ কথামালার এই গানটির সঙ্গীত পরিচালনা করছেন তরুণ সঙ্গীত পরিচালক শোভন রায়।

আর এ গানটিতে কন্ঠ দিচ্ছেন কন্ঠশিল্পী ও সাংবাদিক  সানি আজদ।

সম্প্রতি বাজারে আসা প্রীতমের কথা  ও সুরে ‘বেবী’ গানটিও গেয়েছিলেন সানি।

তাই এবারের গানটি নিয়েও বেশ আশাবাদী প্রীতম। তিনি বলেন, সানি ভাইয়ের সাথে আবারো কাজ করছি।

বিশেষ  করে সানি ভাইয়ের একটি জিনিস আমার খুব ভালো লাগে। তিনি কাজের প্রতি অনেক দায়িত্বশীল। তাছাড়া আমার কথা ও সুরে ‘বেবী’ গানটি অসাধারণ গেয়েছিলেন। আশা করছি; এবারের গানটিও সবার   ভালো লাগবে।

প্রসেজিৎ ওঝা বলেন, এই প্রথম সানি ভাইয়ের সাথে কাজ করছি। গানের কথা গুলো একটু  ভিন্ন রকম আশা করছি সবার ভালো লাগবে। উল্লেখ্য- গানটি  নিবেদন করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান  ‘প্রোটিউন’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রসেনজিৎ ওঝা’র কথায় এবং প্রীতমের সুরে আসছে ‘হানিমুন’

আপডেট সময় : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯