ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

আইএইউপি’র ১৮তম ত্রি-বার্ষিক সম্মেলনে ডি আই ইউ চেয়ারম্যান মোঃ সবুর খানের প্রবন্ধ উপস্থাপন

  • আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • / 464

আইএইউপি'র ১৮তম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপনায় ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)-এর ১৮তম ত্রি-বার্ষিক সম্মেলনে ‘শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের সমন্বয়  উদ্ভাবন ও কর্মসংস্থানের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।

‘শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫-৮ জুলাই ২০১৭ অস্ট্রেলিয়ার ভিয়েনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ৩০০টি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা অংশ গ্রহণ করেন। প্রতি তিন বছর পর পর আইএইউপি কর্তৃক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করা, দক্ষতা বাড়ানো, কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান ইত্যাদি বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অঙ্গিকার নিয়ে বিশদ আলোচনা হয়।

মো. সবুর খান উপস্থাপিত প্রবন্ধের মূল প্রতিপাদ্য ‘শিক্ষার সঙ্গে শিল্পের সাক্ষাৎ’ সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিনি তার প্রবন্ধে টেকশই উন্নয়ন লক্ষ্য, মানবসম্পদের উন্নয়ন, বাংলাদেশে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাক্ষেত্রে প্রধান কৌশল ও পরিকল্পনা, শিক্ষার সঙ্গে শ্রমবাজারের সম্পর্ক, উদ্যোক্তা উন্নয়নে ড্যাফোডিল আয়োজিত ইন্ড্রাস্ট্রি একাডেমিয়া লেকচার সিরিজ, ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোক্তা বিষয়ক প্রকাশনা, বাংলাদেশের প্রথম এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ খোলা, পাঠ্যসূচি প্রণয়ন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কোর্স প্রণয়ন করা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনে জন্য ৩৬০ ডিগ্রি প্রোগ্রাম ইত্যাদি বিষয় তুলে ধরেন।
সম্মেলনে মো. সবুর খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আইএইউপির নির্বাচিত সভাপতি ও ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্টড. কাখা শেনজেলিয়ার হাতে বিশ্ববিদ্যালয়ের সুভেন্যির তুলে দেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

আইএইউপি’র ১৮তম ত্রি-বার্ষিক সম্মেলনে ডি আই ইউ চেয়ারম্যান মোঃ সবুর খানের প্রবন্ধ উপস্থাপন

আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭