ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়লেন শশাংক মনোহর!

  • আপডেট সময় : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শশাংক মনোহর। আজ বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির প্রধান নির্বাহী বরাবর তিনি এ পদত্যাগ পত্র দেন।

২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দুই বছরের মেয়াদে নির্বাচিত হলেও এক বছর না পেরোতেই সরে যাচ্ছেন মনোহর।

জানা গেছে, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি থেকে বিতর্কিত ‌‘বিগ থ্রি’ প্রভাব কাটানোর জন্য কাজ করছিলেন শশাংক। তার উদ্যোগের ফলেই গত ফেব্রুয়ারিতে আইসিসির ক্ষমতা ও অর্থ বণ্টন সংক্রান্ত নতুন গঠনতন্ত্র পাস হয়।

আগামি এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় এটির চুড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে । কিন্তু ওই সভায় শশাংক আর সভাপতি হিসেবে থাকতে পারবেন না।

ঠিক কী কারণে মনোহর পদত্যাগ করলেন সেটি জানা যায়নি। তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে তিনি লিখেছেন, ‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আইসিসির নির্বাহী বোর্ড ও সদস্য বোর্ডগুলোর সম্পর্কিত সব বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি। এ বিষয়ে পরিচালকদের (বোর্ড) সমর্থনও পেয়েছি। ব্যক্তিগত কারণে এই গুরুদায়িত্ব পালন আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইসিসি চেয়ারম্যানের পদ ছাড়লেন শশাংক মনোহর!

আপডেট সময় : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭