ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভাড়াটের টিভি না থাকলে পুলিশকে জানান: আইজিপি

  • আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 281
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাড়ি ভাড়া দেয়ার সময় কেবল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি না নিয়ে তাদের প্রতি গভীরভাবে পর্যবেক্ষণের তাগাদা দিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তিনি বিশেষ কিছু দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন। আর সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে বলেছেন তিনি।
 
শনিবার রাজধানীতে ১৩২ দেশের সংসদ সদস্যদের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ সম্মেলনস্থল জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করে আইজিপি এ কথা বলেন।
 
পুলিশ প্রধান বলেন, ‘বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে আসবাবপত্র কম আনেন, বিশেষ করে কোন টেলিভিশন থাকে না, প্রতিবেশীদের সঙ্গে মিশতেও চায় না, সারাদিন ঘরের জানলা-দরজা বন্ধ রাখে, এইসব সিম্পটম দেখলে অবশ্যই পুলিশকে জানাবেন।’
 
গত জুলাইয়ে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পুলিশ যে কয়েকটি সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে তার প্রতিটির চিত্রই ছিল মোটামুটি একই রকম। সন্দেহভাজন জঙ্গিরা বাড়ি ভাড়া করার পর তারা এক অর্থে বিচ্ছিন্ন জীবন-যাপন করেছে।
 
প্রতিটি আস্তানায় অভিযানের পর জানা গেছে, ভেতরে যারা থাকতো, তারা আশেপাশের মানুষদের সঙ্গে খুব একটা মিশতেন না, বাড়িতে যাতায়াতও হতো বেশিরভাগ ক্ষেত্রেই রাতের আঁধারে। বাড়ির দরজা-জানলাও বেশিরভাগ সময়ই বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রতিবেশীরা। আবার কোনে আস্তানাতেই টেলিভিশন পাওয়া যায়নি।
 
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পুলিশের তদন্তে জানা যায়, হামলাকারীরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে এই হামলার প্রস্তুতি নিয়েছিল। এরপর পুলিশ বাড়ি বাড়ি একটি বিশেষ ফরম পৌঁছে দিয়ে ভাড়াটেদের বিষয়ে তথ্য দেয়ার অনুরোধ করে। সেই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দিতে অনুরোধ করে।
 
তবে শুরুর দিকে বাড়ির মালিকরা তেমন সাড়া না দিলেও মিরপুরের কল্যাণপুর আস্তানায় অভিযানে নয় জনের, নারায়ণগঞ্জের পাতারটেক আস্তানায় সাম্প্রতিক জঙ্গি তৎপরতার মূল হোতা বলে চিহ্নিত তামিম চৌধুরীসহ তিনজনের মৃত্যুর পর বাড়ির মালিকরা অনেকটাই সচেতন হয়েছেন। তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে, সন্দেহজনক জঙ্গিরা ভুয়া তথ্য দিয়ে বা জাতীয় পরিচয়পত্র জাল করে তার ফটোকপি জমা দিয়েছে। এ জন্যই সন্দেহভাজনদের ওপর আরও নজরদারির তাগিদ দিয়েছেন আইজিপি।
 
আইজিপি বলেন, ‘আমি বাড়ির মালিকদের লিখিত আদেশ দিয়েছি, কাউকে বাড়ি ভাড়া দিতে গেলে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হবেন। এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।’
 
এ সময়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া সহ ডিএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাড়াটের টিভি না থাকলে পুলিশকে জানান: আইজিপি

আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭