ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অতি প্রয়োজন ছাড়া ১-৫ এপ্রিল গাড়ি বের না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট সময় : ১২:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতি প্রয়োজন ছাড়া ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাস্তায় গাড়ি বের না করার অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, আগত অতিথিরা যাতে নিরাপদে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে নিজ নিজ দেশে ফিরে যে‌তে পারেন তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি।

সংসদ ভবন এলাকায় ১৩৬তম ইন্টার পার্লামেন্টরি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনস্থলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে শনিবার দুপু‌রে সাংবা‌দিক‌দের এসব কথা জানান।

আসাদুজ্জামান খাঁন ব‌লেন, আইপিইউ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাস্তায় গাড়ি না বের করার অনুরোধ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ও আইপিইউ প্রধানসহ বি‌ভিন্ন দে‌শের পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশের সংসদ সদস্যরা যোগদান করবেন। এরই মধ্যে ১১৫০ জন অতিথি বাংলাদেশে চলে এসেছেন।

তিনি বলেন, আমরা গোয়েন্দা ও পুলিশি নিরাপত্তার চাদরে সমগ্র ঢাকা শহরকে এনেছি। যাতে করে বিদেশি অতিথিরা নিরাপদে আসা যাওয়া করতে পারেন। সে লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতি প্রয়োজন ছাড়া ১-৫ এপ্রিল গাড়ি বের না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ১২:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭