ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক

এক বছর নিষিদ্ধ ইরফান ও দশ লাখ রূপি জরিমানা

  • আপডেট সময় : ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 385
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেটার শারজিল খান, খালিদ লতিফের পর এবার কপাল পুড়লো পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই পেসার।

বুধবার এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অবশ্য ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। নিষেধাজ্ঞার ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে জরিমানার মুখেও। একই সাথে তাকে দশ লক্ষ রূপি জরিমানাও করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এর আগে পিএসএলের দ্বিতীয় আসরে জুয়াড়িদের সাথে যোগাযোগ করার অভিযোগ ওঠে ইরফানের বিরুদ্ধে। এরপর কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে তাকে পিসিবির কাছে জবাবদিহি করতে বলা হয়। কিন্তু বোর্ডের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন এবারের আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা এই পাকিস্তানি ক্রিকেটার।

তবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হলেও সুযোগ দেওয়া হয়েছিলো ইরফানকে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিলো দেশবাসীর কাছে ক্ষমা চাইতে। কিন্তু বোর্ডের সেই প্রস্তাবেও রাজি হননি ৩৪ বছর বয়সী এই পেসার। শেষ পর্যন্ত পাকিস্তানের হয়ে চার টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলা ইরফানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।

পিএসএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ইরফান ছাড়াও নিষিদ্ধ হয়েছেন চার পাকিস্তানি ক্রিকেটার। টুর্নামেন্টের শুরুতেই নিষিদ্ধ হয়েছিলেন ইসলামাবাদের দুই পাকিস্তানি ওপেনার শারজিল খান এবং খালিদ লতিফ। এরপর একই অভিযোগে নিষিদ্ধ হয়েছেন শাহজাইব হাসান ও নাসির জামসেদ। ডন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক বছর নিষিদ্ধ ইরফান ও দশ লাখ রূপি জরিমানা

আপডেট সময় : ০৯:২৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭