ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

নিষিদ্ধ হলেন মোহাম্মদ ইরফান

  • আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্ত নেয়।

খবরে বলা হয়, গত সোমবার পিসিবি ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে ইরফান স্বীকার করেন গত ছয় মাসে বেশ কয়েকবার জুয়াড়িদের কাছ থেকে তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু অন্যায় প্রস্তাব পেয়ে ইরফান তা জানাননি কর্তৃপক্ষকে। দুর্নীতি বিরোধী আইনের নিয়ম অনুসারে যা অন্যায়।

তবে সোমবার আত্মপক্ষ সমর্থন করে ইরফানের দাবি, খারাপ উদ্দেশ্যে নয়, সময়ের অভাবে তিনি বোর্ডকে জানাতে পারেননি। কেননা গত সেপ্টেম্বরে তার বাবা মারা যান আর এ বছরের জানুয়ারিতে মারা যান তার মা।

পিএসএলের দ্বিতীয় আসরের শুরুতেই স্পট ফিক্সিং নিয়ে উত্তাল হয়ে ওঠে। পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করেছে বলে জানতে পারে পিএসএল কর্তৃপক্ষ। তখন সাময়িকভাবে নিষিদ্ধ করে আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে দেয়া হয় শারজিল খান ও খালিদ লতিফকে।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ ইরফানের। পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। খেলেছেন ৬০ ওয়ানডে আর ২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষিদ্ধ হলেন মোহাম্মদ ইরফান

আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭