ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

  • আপডেট সময় : ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 306
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার আশকোনায় র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি।

আজ শুক্রবার বেলা ১টার দিকে আশকোনায় প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এক আত্মঘাতী যুবক। এ সময় র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এক পর্যায়ে ওই যুবক তাঁর শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

আইএসের সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে, ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।

আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

আপডেট সময় : ০৩:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭