ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

‘এসব হামলা বিচ্ছিন্ন ঘটনা, ভয়ের কিছু নেই’

  • আপডেট সময় : ১২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর আশকোনা ও খিলগাঁয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে জঙ্গি হামলা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এতে ভয়ের কিছু নেই। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তায় সবসময় পাশে আছে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিরর সুফিয়া কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনষ্ঠানে ড. মো. আব্দুল হালিম পাটওয়ারী সভাপতিত্ব করেন।

স্মরণকালের যে কোন সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি ভাল উল্লেখ করে কমিশনার বলেন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন একের পর এক সফল অভিযান চালিয়ে জঙ্গি আস্তানা গুড়িয়ে দিচ্ছে, তখনই জঙ্গিরা রাজধানীর আশকোনা ও খিলগাঁয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে হামলা চায়িয়েছে। তিনি বলেন, যেকোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলা মোকাবেলা করার মতো আমাদের প্রস্তুতি রয়েছে।-বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘এসব হামলা বিচ্ছিন্ন ঘটনা, ভয়ের কিছু নেই’

আপডেট সময় : ১২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭