ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

শহীদ কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান মারা গেছেন

  • আপডেট সময় : ০৬:১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 203
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মা।

জাহানারা জামান দীর্ঘদিন থেকে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক আহমেদ লিমন সোমবার সকালে জানান, তার মরদেহ  ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। তবে ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনও জানাজার সময় নির্ধারণ হয়নি। তিনি এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে রওনা হয়েছেন। বাংলাদেশে পৌঁছালে জাহানারা জামানের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলেও জানান লিমন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের সময় পঁচাত্তরের ২৩ আগস্ট ধানমন্ডির সরকারি বাসভবন থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামান মারা গেছেন

আপডেট সময় : ০৬:১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭