ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শেবাগ স্বল্পশিক্ষিত: জাভেদ আখতার

  • আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টুইটারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ট্রল করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। গুরমেহের নামের ওই ছাত্রী কারগিল যুদ্ধে মারা যাওয়া এক শহীদের সন্তান। তিনি টুইট করেছিলেন, পাকিস্তান আমার বাবাকে হত্যা করেনি। হত্যা করেছে যুদ্ধ। এই টুইটের জবাবে শেবাগ লেখেন, দুটি ৩০০ রানের ইনিংস আমি খেলিনি। এগুলো আমার ব্যাট করেছে। শেবাগের মন্তব্যটি ওই ছাত্রীকে লক্ষ্য করে আরও অনেককে তীর্যক মন্তব্য করতে উস্কে দেয় বলে ধারণা করেন কেউ কেউ। এর জবাবেই শেবাগকে টুইটে ‘স্বল্পশিক্ষিত’ দাবি করে ক্ষোভ ঝেড়েছেন গীতিকার জাভেদ আখতার। শেবাগের পাশাপাশি কুস্তিগির যোগেশ্বর দত্তও ট্রল করেছিলেন গুরমেহেরকে। জাভেদ একহাত নিয়েছেন তাকেও। টুইটারে লিখেছেন, যদি স্বল্পশিক্ষিত খেলোয়াড় অথবা একজন কুস্তিগির কারগিল যুদ্ধে নিহত হওয়া এক শহীদের শান্তিবাদী সন্তানকে কটাক্ষ করে, সেটি মেনে নেওয়া যায়। কিন্তু শিক্ষিত মানুষগুলোর সমস্যা কী! দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে গুরমেহের ওই টুইট করেছিলেন। গুরমেহেরের বাবা মনদীপ সিং ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে শহীদ হয়েছিলেন। শেবাগ-যোগেশ্বর দত্ত ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কিরেন রিজুজু ও অভিনেতা রণদীপ হুদা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সী এই শিক্ষার্থীর সমালোচনা করেন। ধর্ষণের হুমকিও পান গুরমেহের। এরপর দিল্লি পুলিশ তার পাহারার ব্যবস্থা করেছে। সূত্র : জি নিউজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেবাগ স্বল্পশিক্ষিত: জাভেদ আখতার

আপডেট সময় : ১২:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭