ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

শাহজাদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, সাংবাদিককে গুলি

  • আপডেট সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গুলিতে মারাত্মক আহত সাংবাদিক আব্দুল হাকিম। ছবি: আব্দুল কাইউম।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনার সময় সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মাথায় গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। এছাড়া উভয়পক্ষে অন্তত ১৫জন আহত হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের একাংশের কর্মী-সমর্থকরা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে। সাংবাদিক আহতের ঘটনার প্রতিবাদে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি ভিপি রহিম জানান, দিলরুবা বাস টার্মিলান থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার টেন্ডার হওয়ার পর দীর্ঘদিন পার হয়েছে। কিন্তু ঠিকাদার শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু’র ছোট ভাই পিন্টু কাজ শুরু করেনি।

এ বিষয়ে আমার শ্যালক শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদ কথা বললে ঠিকাদার পক্ষ ক্ষুব্ধ হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু’র ছোট ভাই পিন্টু আমার শ্যালককে কালিবাড়ি এলাকায় বেধড়ক মারপিট করে তার হাত-পা ভেঙ্গে দিয়েছে।

স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিট করা হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও তার মহল্লা কান্দাপাড়ার লোকজন লাঠিসোটা নিয়ে মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়র হালিমুল হক মিরু’র বাড়িতে হামলা চালায়।

এ সময় মেয়রের সমর্থকরাও তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মাথায় ও মুখে গুলি লেগে গুরুতর আহত হন।

তাকে প্রথমে উপজেলার পোতাজিয়া হাসপাতালে ও পরে বগুড়ায় নেয়া হয়েছে। এসময় মারপিটে ও ইটপাটকেলের আঘাতে আরও অন্তত: ১৫জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ভিপি রহিমের সমর্থক ও তাদের গ্রামের লোকজন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের দিলরুবা বাস টার্র্মিনাল এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরাও বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে অভিযুক্তদের শাস্তি দাবী করেন।

পৌর মেয়র হালিমুল হক মিরু জানান, আমার ছোট ভাই পিন্টু ও ভিপি রহিমের শ্যালকের মধ্যে মারামারির কিছুক্ষণ পর ভিপি রহিমের লোকজন লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র হাতে  আমার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা গুলিবর্ষণ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আমিও বাড়ির ভিতর থেকে এক রাউন্ড ফাঁকা গুলি করেছি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আধা ঘন্টা মহাসড়ক অবরোধের পর তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত সাংবাদিককে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, সাংবাদিককে গুলি

আপডেট সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭