ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

কেরানীগঞ্জে লেগুনায় বাসের ধাক্কা, তরুণী নিহত

  • আপডেট সময় : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের ধাক্কায় লেগুনা আরোহী এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

উপজেলার ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনের কলম কারখানা সংলগ্ন সড়কে রোববার রাতে এ  ‍দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

নিহত তরুণীর নাম বিউটি আক্তার (২৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি মনিরুল বলেন, মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কলম কারখানা সংলগ্ন সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লেগুনাকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত‌্যু হয়। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেরানীগঞ্জে লেগুনায় বাসের ধাক্কা, তরুণী নিহত

আপডেট সময় : ০৬:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭