ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর বৈঠক

  • আপডেট সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অলোক শর্মা এমপি।

শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন অলোক শর্মা।

সফর সম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস এবং জোরালো বন্ধনের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই সম্পর্ক আরও জোরালো করা যায় কীভাবে সে বিষয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে সন্ত্রাস দমনে সহায়তা, শিক্ষা ক্ষেত্রে গভীর সংযোগ, মর্যাদাপূর্ণ শিভেনিং বৃত্তি কর্মসূচি এবং জোরালো দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে আলোচনা করব।’

অলোক শর্মা ২০১০ সালে ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৬ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে মন্ত্রী নিযুক্ত হন।

পার্লামেন্টের সদস্য হওয়ার পূর্বে ২০ বছর তিনি আন্তর্জাতিক আর্থিক খাতে কাজ করেছেন।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে সাম্প্রতিককালে ব্রিটিশ মন্ত্রীদের বাংলাদেশ সফরের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেয়া হচ্ছে না। এসব অতিথিরা ঢাকায় পৌঁছার পর ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ১২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭