ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

  • আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। ৪৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।

এতে ঘরের মাঠে তিন দিনেই টেস্ট হারের লজ্জা পেল ভারত।

প্রথম ইনিংসেও ১০৫ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। অজিদের স্পিন সামলাতেই ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা।

ভারত দুই ইনিংস মিলে মাত্র ৭৪ ওভার ব্যাট করতে পেরেছে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

কোহলি বলেন, জয়টা অস্ট্রেলিয়ারই প্রাপ্য ছিল। কেননা ওরা আগেই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারা আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল।

হার নিয়ে কোনো অজুহাত দেখাননি কোহলি। তিনি বলেন, আমি কোনো অজুহাত দেখাতে চাই না। মাঝে মাঝে প্রতিপক্ষের ভালো খেলার প্রশংসাও করতে হয়।

ভারতের অধিনায়ক বলেন, গত দুই বছরে এটাই আমাদের সবচেয়ে বাজে ব্যাটিং। আমাদের ভুলগুলো নিয়ে অবশ্য কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭