ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি

  • আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 367
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-৪ আসনে (কালীহাতি) উপনির্বাচন আগামী ৩১ জানুয়ারি। নির্বাচন নিয়ে কোনো আইনি বাধা না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হন লতিফ সিদ্দিকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কিন্তু ঋণ খেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

১৯ অক্টোবর নির্বাচন কমিশনে কাদের সিদ্দিকী আপিল করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে। পরে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। নির্বাচন কমিশন আবার আদালতে আবেদন করে। পরে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের সিদ্দিকী। সম্প্রতি তার আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি

আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭