ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাথা উঁচু করে মাশরাফির বিদায় চায় বাংলাদেশ

  • আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / 526
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলম্বোতে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্ট খেলবেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ টিম বাংলাদেশ। মাশরাফি মাথা উঁচু করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানতে পারবেন বলে আশাবাদী তামিম ইকবাল।

প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটিতে (৪ এপ্রিল) টসের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তার আগেই অবশ্য নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এটিই হবে তার শেষ টি-২০ সিরিজ।

মাশরাফির বিদায়ী ম্যাচ দিয়ে সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটের জয় ‍তুলে নেয় স্বাগতিকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফিকে শুভকামনা জানান জাতীয় দলের সতীর্থরা। তামিম তার স্ট্যাটাসের একটা অংশে মাশরাফির বিদায়ী ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করেন, ‘আমি আশা করি যখন আমরা সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মোকাবেলা করবো আপনি মাথা উঁচু করে টি-২০ ক্যারিয়ার শেষ করতে পারবেন। আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইলো। আপনাকে মিস করবো ক্যাপ্টেন!’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাথা উঁচু করে মাশরাফির বিদায় চায় বাংলাদেশ

আপডেট সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭