ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

দাবি মানলে গরুর মাংসের কেজি হবে ৩০০টাকা

  • আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাবি মানলে ৩০০টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। তিনি বলেন, দাবি মানা না হলে এরপর ধর্মঘট হবে সারা দেশে। আর সব দাবি পুরোপুরি মানলে ও বৈধ পথে গরু আমদানি করা গেলে এই দাম নেমে আসবে ৩০০ টাকার নিচে।

শুক্রবার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব এসব কথা বলেন।

এর আগে ৪ দফা দাবি আদায়ে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা মাংস বিক্রি বন্ধ রাখেন।
বিভিন্ন দাবি আদায়ে ৬ দিন মাংসের দোকান বন্ধ রাখার সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার।

রোববার থেকে ফের ঢাকা সিটি এলাকায় মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি আদায়ে বাণিজ্যমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারি দেন রবিউল আলম।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গাবতলী হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ, হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারী চক্রকে চিহ্নিত করে শাস্তি দেয়া ও বিভিন্ন জেলা থেকে পশু আমদানির অনুমতি দেয়া, ট্যানারিতে চামড়া নেয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবাদিহিতার আওতায় আনা।

দাবি আদায়ে গত সোমবার থেকে মাংস বিক্রি বন্ধ রাখার পাশাপাশি মানববন্ধনসহ নানা সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাবি মানলে গরুর মাংসের কেজি হবে ৩০০টাকা

আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭