ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের মাংসের দোকানে আগুন

  • আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে উত্তরপ্রদেশের হাতরাস শহরে মুসলিমদের মালিকানাধীন তিনটি মাংসের দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে একদল উত্তেজিত জনতা ওই দোকানগুলো পুড়িয়ে ছাই করে দেয় বলে স্থানীয়রা অনেকে অভিযোগ করেছেন, যদিও পুলিশ সেই বক্তব্য নিশ্চিত করেনি।

বিতর্কিত বিজেপি নেতা ও গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনতিনেকের মধ্যেই এই মুসলিমদের মাংসের দোকান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

হাতরাস জেলার পুলিশ সুপার দিলীপ কুমার অবশ্য বিবিসিকে জানিয়েছেন, “দোকানগুলোতে অনেক রাতে আগুন ধরেছে। ফলে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীকে আমরা খুঁজে পাইনি।”

তবে ঠিক কীভাবে ওই মাংসের দোকানগুলোতে আগুন লাগল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জেলার পুলিশ-প্রধান নিশ্চিত করেছেন।

তবে হাতরাসের পুড়ে-যাওয়া দোকানগুলোতে অবশ্য শুধু ছাগল বা পাঁঠার মাংস বিক্রি হত বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ভারতের অন্য অনেক রাজ্যের মতো উত্তরপ্রদেশেও গরুর মাংস কেনাবেচা বা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে বিজেপি উত্তরপ্রদেশে ভোটের আগে তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল, ক্ষমতায় আসলে তারা রাজ্যের সব বড় কসাইখানা (স্লটার হাউস) বন্ধ করে দেবে, যেখানে মহিষের মাংস প্রোসেস করা হয়।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম দু-তিনদিনের ভেতরই রাজ্যের পুলিশ এলাহাবাদ ও গাজিয়াবাদের এমন বেশ কয়েকটি স্লটার হাউসে তালা ঝুলিয়ে দিয়েছে, কয়েকটি স্লটার হাউস নিজে থেকেই কারখানা বন্ধ করে দিয়েছে।

রাজ্যের ৪৪ বছর বয়সী নতুন মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক কেরিয়ারে বহুদিন ধরেই উত্তরপ্রদেশে এই শত শত কোটি টাকার মাংস উৎপাদন শিল্প বন্ধ করার দাবি জানিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের মাংসের দোকানে আগুন

আপডেট সময় : ০১:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭