ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আচমকা ওডিআই স্কোয়াডে ডাক পেলেন মিরাজ

  • আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলে  দুদিন আগে দেশে ফিরেছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রস্তুতি নিচ্ছিলেন ২৭ মার্চ থেকে কক্সবাজারে শুরু হতে যাওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য। কিন্তু মিরাজের খেলা হচ্ছে না এই টুর্নামেন্ট। থিতু হওয়ার আগেই তাকে আচমকা ডেকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। ওয়ানডে সিরিজে খেলতে হবে তাকে।

এ যেন স্বপ্ন পুরণের মত। কেননা দেশে ফিরেই মিরাজ জানিয়েছিলেন ওডিআই দলে জায়গা অর্জনের লক্ষ্য নিয়েই তিনি এগুবেন এখন। কিন্তু সেটা যে এত তারাতারি হবে তা মিরাজ নিজেও বোধহয় ভাবে নি।

আজ বৃহস্পতিবারই লঙ্কায় পৌঁছানোর কথা মিরাজের। তবে তাঁর অন্তর্ভুক্তিতে কেউ বাদ পড়ছেন না। মিরাজকে নিয়ে বাংলাদেশের ওয়ানডে দলটা দাঁড়াল ১৭ সদস্যের। ইমার্জিং কাপে বাংলাদেশ দলে মিরাজের জায়গায় সুযোগ পাচ্ছেন অফ স্পিনার নাঈম হাসান।

মিরাজের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাংবাদিকদের বলেছেন, শ্রীলঙ্কা ওয়ানডে দলে পাঁচজন বাঁহাতি ব্যাটসম্যান আছে। একজন বিশেষজ্ঞ অফ স্পিনারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের চাহিদা অনুযায়ী মিরাজকে দলে নেওয়া।

ওয়ানডে দলে মিরাজ যোগ হওয়ায় কিছুটা দুর্বল হয়েছে ইমার্জিং কাপের বাংলাদেশ দল। তবে মিনহাজুল জাতীয় দলের প্রয়োজনীয়তাকেই বড় করে দেখছেন, একটু দুর্বল তো হয়েছেই। তবে জাতীয় দলের প্রয়োজনীয়তা আমাদের আগে দেখতে হবে।

মিরাজের পাদপ্রদীপে আসা গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দিয়ে। ৫০ ওভার ক্রিকেটের এই টুর্নামেন্টে তাঁকে দেখা গেছে দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে। যদিও মিরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে টেস্ট দিয়ে। ৭ টেস্টে ৩৫ উইকেট নিয়ে এরই মধ্যে তিনি পরিচিতি পেয়েছেন দুর্দান্ত এক অফ স্পিনার হিসেবে। এবার মিরাজের ওয়ানডে রাঙানোর পালা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওডিআই স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আচমকা ওডিআই স্কোয়াডে ডাক পেলেন মিরাজ

আপডেট সময় : ১২:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭