ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক

ফিফার সিদ্ধান্তে বিস্মিত মেসি নিজেকে নির্দোষ দাবি করলেন

  • আপডেট সময় : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। তিনি শুধু নান্দনিক ফুটবল খেলেন তা নয় বরং তার শিশুসুলভ সৌম্য চেহারা দর্শকদের অনেক কাছে টানে। মেসির সঙ্গে উগ্রতা কিংবা বাজে আচরণ কোনভাবেই মানতে পারেন না তার ভক্তরা। অথচ সেই মেসিকেই কিনা বাজে আচরণের জন্য ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা!

ফিফার এই সিদ্ধান্তের পর এখনও উত্তপ্ত হয়ে আছে ফুটবল অঙ্গন। বিস্ময়ের ঘোর কাটছে না। অনেকেই বলছেন, ২০১৮ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ছেঁটে ফেলতেই এই ব্যবস্থা! ফিফার মুণ্ডপাত করছেন অনেকেই। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সেই লিওনেল মেসি অবশেষে মুখ খুললেন। রেফারিকে ‘গালি’ দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

আর্জেন্টিনার এই ফরোয়ার্ড এক বিবৃতিতে বলেছেন, আমার কথাগুলো কখনই সহকারী রেফারির উদ্দেশে ছিল না, সেগুলো আমি আনমনে বিড়বিড় করছিলাম।

উল্লেখ্য, চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ১-০ ব্যবধানে জেতা ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার দায়ে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ওই ম্যাচের শেষ দিকে মেসির বিরুদ্ধে ফাউলের নির্দেশ দিয়েছিলেন রেফারি। এরপর লাইন্সম্যানকে লক্ষ্য করে বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ডকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ ও চিৎকার করতে দেখা যায়। ম্যাচ শেষে ওই অফিসিয়ালের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানান আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচের প্রতিবেদনে ঘটনাগুলোর উল্লেখ করেননি রেফারি। তবে ভিডিও ফুটেজ দেখে গত মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে শাস্তির কথা জানায় ফিফা। ইএসপিএন এফসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিফার সিদ্ধান্তে বিস্মিত মেসি নিজেকে নির্দোষ দাবি করলেন

আপডেট সময় : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭