ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মুজিব ছিলেন মহামানব : মোদি

  • আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে তিনি এ শুভেচ্ছা জানান।

এর আগে স্থানীয় সময় সকাল ১১টায় রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’এ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহামানব এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য তার অবদান অপরিহার্য ছিল।’

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি তাদের সর্বাত্মক মঙ্গল কামনা করছি। ভারত এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার।’

বাংলাদেশের যে কোনও প্রয়োজনে পাশে থাকার কথা জানিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ভারত সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।

সূত্র : এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুজিব ছিলেন মহামানব : মোদি

আপডেট সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০১৭