সংবাদ শিরোনাম ::
টি২০ বর্ষসেরা বোলার মুস্তাফিজ
- আপডেট সময় : ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
- / 285
ইএসপিএন-ক্রিকইনফো ২০১৬ সালের টি২০ ফরম্যাটে বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।
শুক্রবার রাতে এ ঘোষণা দেয়া হয়। ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ ২০১৫ সালের ইএসপিএন-ক্রিকইনফো বর্ষসেরা অভিষিক্তের পুরস্কারও জিতেছিলেন।
মোস্তাফিজুর রহমান গত টি২০ বিশ্বকাপে ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান খরচে ৫ উইকেট তুলে নেন। অবশ্য ১৪৫ রান তাড়া করতে নেমে এদিন ৭০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ যা টি২০তে তাদের সর্বনিম্ন।
























