ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টেস্ট দলে ফিরছেন মোস্তাফিজ

  • আপডেট সময় : ১০:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। আর এ সফরেই টেস্ট দলে ফিরছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। জাগো নিউজের সঙ্গে আলাপকালে একথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গত বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েন মোস্তাফিজ। এমনকি তার কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল। নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাঠে নামলেও কিন্তু পূর্ণ ফিট না হওয়ায় সাদা পোশাকে মাঠে নামিয়ে মুস্তাফিজকে নিয়ে ‘ঝুঁকি’ নিতে চায়নি বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলঙ্কা সফরে মোস্তাফিজের দলে থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, নিউজিল্যান্ডে যে মোস্তাফিজকে দেখেছি তার তুলনায় সে এখন অনেক ফিট। আমার মনে হয় টেস্ট ম্যাচে খেলার মত শারীরিক সক্ষমতা তার ফিরে এসেছে।

নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেন ‘কাঁটার মাস্টার’। আর তার কথাতেই তাকে দলে রাখেননি নির্বাচকরা। তবে এ সময় বিসিএলে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলছেন তিনি। দুই ম্যাচে সব মিলিয়ে বোলিং করেছেন ৪৮ ওভার। আর নিয়েছেন চার উইকেট।

এদিকে বিসিএলে দুই ম্যাচ খেলার পর তার পারফম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, `প্রথম ইনিংসে চেয়ে পরের ইনিংসে আরও ছন্দে বল করেছে মুস্তাফিজ। আমার মনে হয় শ্রীলঙ্কায় সে টেস্ট খেলতে পারবে। তাই তার টেস্ট দলে থাকা মোটামুটি নিশ্চিত। তবে শেষ পর্যন্ত মোস্তাফিজ যদি নিজে খেলার সিদ্ধান্ত নেন, তাহলেই তাকে খেলানো হবে।`

উল্লেখ্য, শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেস্ট দলে ফিরছেন মোস্তাফিজ

আপডেট সময় : ১০:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭