সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আপডেট সময় : ০৬:৩৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
- / 237
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে; গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি মজিদ বিজিবির বরাতে বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। তারা সীমান্ত রেখা অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে।
“ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জেলেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।”
আহত অপর জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মজিদ।




















