ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিশ্বব্যাংকের ষড়যন্ত্র ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে: আবুল হোসেন

  • আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এটা ষড়যন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।

শনিবার এক বিবৃতিতে আবুল হোসেন বলেন, কানাডার আদালতের এই রায় প্রমাণ করে, পদ্মা সেতু নিয়ে আমাকে জড়িয়ে বিশ্বব্যাংক যে অভিযোগ করে তা সবাই মিথ্যা।

আবুল হোসেন বলেন, বাংলাদেশের তত্কালীন বিশ্বব্যাংকের প্রতিনিধি গোল্ড স্টেইন এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক যে কাল্পনিক অভিযোগ আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা শুধু মিথ্যা নয়, ষড়যন্ত্রমূলক ছিল। আমি বিশ্বব্যাংক ও বাংলাদেশী কতপয় স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছি। এ ষড়যন্ত্র আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পথকে বাধাগ্রস্ত করেছে। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। এই ষড়যন্ত্রে পদ্মা সেতু নির্মাণের স্বার্থে আমাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের তত্কালীন উপদেষ্টা ওকাম্পো বাংলাদেশে এসে সরকার, পদ্মা সেতু ও আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছিলেন, তা ষড়যন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাংকের ষড়যন্ত্র ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে: আবুল হোসেন

আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭