ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফিক্সিং বন্ধে পাকিস্তানের একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার : আফ্রিদি

  • আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গত শুক্রবার ক্রিকেটার সারজিল খান ও খালিদ লতিফকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুর্নীতি বিরোধী আইনের আওতায় এই দুইজনকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও বহিস্কার করা হয়েছে।
ফিক্সিংয়ের এসব ঘটনায় হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক অল রাউন্ডার শহিদ আফ্রিদি। তার মতে, এখন সময় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দৃষ্টান্ত স্থাপন করার। ক্রিকেটে স্পট ফিক্সিংসহ সব ধরনের অনৈতিক কর্মকা- বন্ধ করতে হলে ওই কাজে লিপ্ত খেলোয়াড়দের ক্রিকেট থেকে বের করে দেয়া উচিৎ।
দুবাইয়ে জিও সুপার চ্যানেলকে পাকিস্তানের এই অলরাউন্ডার বলেন, দেশের আকাশে এখনো ফিক্সিং মেঘের আনাগোনা রয়েছে। কারণ, শাস্তি পাওয়া ক্রিকেটাররা ফের ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছে।
পাকিস্তানী ব্যাটসম্যান সারজিল ও খালিদের নতুন করে ফিক্সিংয়ে জড়িয়ে পড়া এবং পিসিবির দুর্নিতী বিরোধী আইনে তাদের শাস্তি প্রদানের ঘটনাটি নতুন করে সাড়া জাগিয়েছে।
পিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও তাদের অন্তর্গত এন্টি করাপশন ইউনিট (এসিইউ) তাদের নিজস্ব এসিইউ’কে সঙ্গে নিয়ে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে আরো অধিকতর তদন্ত পরিচালনা করছে।
আফ্রিদি বলেন, ‘(এ বিষয়ে) আমি আসলে কি বলব বুঝতে পারছিনা, শুধু এইটুকুই বলব আগেও এমনটি ঘটেছে। এ বিষয়ে পিসিবি দৃস্টান্ত সৃস্টি না করা পর্যন্ত এটি থামানো বেশ কঠিন হবে। আমার মতে এটার কোন পরিবর্তন হবেনা। কারণ আপনি শাস্তি পাওয়া খেলোয়াড়দের আবার ক্রিকেটে ফেরার সুযোগ দিচ্ছেন। ৫ বছর নির্বাসিত থাকার পর ওই খেলোয়াড়রা যদি আবার ফিরে আসে তাহলে এর কার্যকারিতা কোথায়। দৃষ্টান্ত সৃষ্টি না করা পর্যন্ত আমার মনে হয়না এটি থামানো যাবে।’
২০১৫ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়া পাকিস্তানী পেসার মোহাম্মদ আমিরকে ফের ক্রিকেটে ফেরানোর জন্য আইসিসির সঙ্গে দেন-দরবার করে সফল হয়েছে পিসিবি। ২০১০ সালে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে নির্বাসনে যান আমির সহ আরো দুই পাক ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফ। ওই ঘটনায় ২০১১ সালের শুরুতে আইসিসির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল তাদেরকে কমপক্ষে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে। ২০১৫ সালে ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পর তারা এখন আবার ক্রিকেটে ফিরে এসেছেন। বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিক্সিং বন্ধে পাকিস্তানের একটা দৃষ্টান্ত স্থাপন করা দরকার : আফ্রিদি

আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭