ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক

জুলাইয়ে পূর্ণাঙ্গ সফরে আসছে পাকিস্তান

  • আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে জুলাই-আগস্টের দিকে পূর্ণাঙ্গ সফর খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।

রোববার শ্রীলংকায় বাংলাদেশের টিম হোটেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি সাংবাদিকদের জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির সঙ্গে সফরের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই প্রেক্ষিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

এক্ষেত্রে পাকিস্তানের দাবি ছিল- সিরিজ থেকে প্রাপ্ত আয় পিসিবির সঙ্গে যেন ভাগ করে নেয় বিসিবি। এবারের সফরের আগে সেই টাকা দাবি করে পিসিবি। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পথে রয়েছে বলে জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।

এছাড়া বাংলাদেশের মূল দল না গেলেও পাকিস্তান সফরে একটি হাই পারফরম্যান্স দলকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি।

এরআগে ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান ক্রিকেট দল। ফিরতি দুটি সফর থাকলেও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ পাকিস্তান সফরে যায় ২০০৩ সালে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাইয়ে পূর্ণাঙ্গ সফরে আসছে পাকিস্তান

আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭