ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাজনীতির আগে শিক্ষা : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে সবার আগে শিক্ষা নিতে হবে। অশিক্ষিতদের হাতে রাষ্ট্র পরিচালনা করলে কী অবস্থা হয় সেটা আমরা পঁচাত্তর-পরবর্তী সময়ে দেখেছি। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনীতির আগে শিক্ষা নিতে হবে। আমি ও রেহানা সবসময় ছেলে-মেয়েদের বলি, কিছু দিয়ে যেতে পাড়বো না। শুধু শিক্ষা গ্রহণ করো। কারণ শিক্ষা গ্রহণ করলে কেউ ছিনতাই করে নিয়ে যেতে পারবে না।

তিনি আরো বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী সব নেতাকর্মীর পড়া উচিত। ছাত্রদের মূল কাজ শিক্ষা। ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো রাজনীতি করবো তবে শিক্ষা নিয়ে।

মঙ্গলবার বেলা ৩টা ৩৫ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে ওঠেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে উঠলে ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদ্যান। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতির আগে শিক্ষা : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭