ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

লাহোরে পিএসএলের ফাইনাল খেলছেন না আফ্রিদি

  • আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সুপার লিগ-পিএসএলের ফাইনাল রোববার লাহোরে অনুষ্ঠিত হবে। ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে করাচি কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে পেশোয়ার ভক্তদের জন্য দুঃসংবাদ হল ফাইনাল ম্যাচে তাদের মারকুটে ব্যাটসম্যান শহিদ আফ্রিদি খেলতে পারবেন না।

এবারের আসরে কয়েকটি ম্যাচে দারুণ ব্যাট করেছেন আফ্রিদি। ম্যাচজয়ী কিছু দুর্দান্ত ইনিংস ছিল। তবে তৃতীয় কোয়ালিফাইং ম্যাচে করাচির বিপক্ষে খেলতে গিয়ে হাতে ব্যথা পান আফ্রিদি।

এক ভিডিও বার্তায় আফ্রিদি জানিয়েছেন, চিকিৎসকরা তাকে ১০ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাই পিএসএলের ফাইনাল খেলতে পারবেন না আফ্রিদি।

লাহোরে ফাইনাল আয়োজন করায় সেখানে বিদেশী ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয় দেখা দেয়। তবে আফ্রিদি বিদেশী খেলোয়াড়দের লাহোরে খেলতে যাওয়ার অনুরোধও করেন।

কিন্তু ভাগ্যের কারণে তিনি নিজেই ফাইনাল ম্যাচে খেলতে পারবেন না।

আফ্রিদি বলেন, লাহোরে আমার দেশের ক্রিকেট সমর্থকদের সামনে ফাইনাল ম্যাচটি খেলতে চেয়েছিলাম। কিন্তু এখানে যা ঘটে গিয়েছে যেটা আমার হাতে কিংবা অন্য কারও হাতে নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাহোরে পিএসএলের ফাইনাল খেলছেন না আফ্রিদি

আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭