ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

‘রইস’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে পাকিস্তান: মাহিরা

  • আপডেট সময় : ০৭:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখ খান ও মাহিরা খান অভিনীত ‘রইস’ সিনেমাটি শিগগিরি মুক্তি পাবে পাকিস্তানে। সে অপেক্ষায় দিন গুনছে পাকিস্তানি দর্শক- এমনটাই বললেন মাহিরা খান।

ভারতে পাকিস্তানি তারকা বর্জনের সিদ্ধান্তের জেরে ‘রইস’ এর প্রচারণায় ভারতে আসতে পারেননি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের সিনেমা হলেও এখনও মুক্তি দেওয়া হয়নি ‘রইস’।

আইএনএস জানায়, ভারতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও কলের মাধ্যমে যোগ দেন মাহিরা খান। এতে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও ছবির অন্যান্য কলাকুশলীরা।

মাহিরা খান বলেন, “শিগগিরি পাকিস্তানে মুক্তি পাবে ‘রইস’। ‘রইস’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে পাকিস্তান। এরই মধ্যে এখানকার দর্শক অধির আগ্রহে অপেক্ষা করছে কবে সিনেমাটি দেখবে। আমার মনে হয় এখানে ভালো ব্যবসা করবে এ ছবিটি।”

‘রইস’ এর মাধ্যমে বলিউডে অভিষিক্ত হওয়া এ অভিনেত্রী আরও বলেন, “আমি জানি ছবিতে সবাই শাহরুখকেই দেখবে, আমাকে নয়! আমি নিজেই শাহরুখের অনেক বড় ভক্ত। তাই এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। শাহরুখের সঙ্গে এক পর্দায় কাজ করতে পেরেছি, সেজন্যই আমি অনেক কৃতজ্ঞ।”

শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে মাহিরা বলেন, “আমার মনে হয়েছে যেন সারা জীবনের স্বপ্ন সত্যি হলো! ‘জালিমা’ গানটিতে তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় খুবই নার্ভাস লাগছিলো। তবে আমার স্বপ্ন সার্থক হয়েছে!”

‘জালিমা’ ও ‘উড়ি উড়ি যায়’ গান দু’টিতে শাহরুখ-মাহিরার জমজমাট পর্দা রসায়ন এরই মধ্যে দর্শকের মন কেড়ে নিয়েছে। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর রোমান্টিক অবতারে শাহরুখকে দেখতে পেলো দর্শক।

রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’-এ শাহরুখ-মাহিরার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অবিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রইস’ মুক্তির অপেক্ষায় দিন গুনছে পাকিস্তান: মাহিরা

আপডেট সময় : ০৭:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭