ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

বইমেলায় রুবাইদা গুলশানের ‘বিভ্রমে নীলাম্বরী’

  • আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 344
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অমর একুশে বইমেলায় কবি ও কথাশিল্পী রুবাইদা গুলশানের প্রথম কবিতার বই ‘বিভ্রমে নীলাম্বরী’ প্রকাশিত হয়েছে। বনভূমির ঝরে যাওয়া পাতা, পাখি, ফুল, সোনালি দিগন্ত, সূর্যাস্তের রক্তিম লালিমার সাথে জমে ওঠা গল্প-কথার ৭৬টি কবিতা নিয়ে সাজানো বইটি প্রকাশ করেছে মূর্ধণ্য প্রকাশনী।

‘বিভ্রমে নীলাম্বরী’ সম্পর্কে রুবাইদা গুলশান বলেন, “হাসির প্রলেপে ঢাকা পড়া কষ্টগুলো যেন রঙধনুর সাত রঙ, কষ্টের এক এক রঙে ব্যথাগুলো ঝরে পড়ে টুপটাপ শব্দ করে নীলাম্বরী’র হৃদয়াকাশে। এলোমেলো আকাশে কখনো ভাসে মনোরম মেঘ, কখনো সাদা আর নীলের মিষ্টি লুকোচুরি, কখনো কালো মেঘের ঘনঘটায় আকীর্ণ হঠাৎ বৃষ্টি হয়ে মিশে যায় মাটির উঠোনে। অতঃপর গল্প জমে ওঠে বনভূমির ঝরে যাওয়া পাতা, পাখি, ফুল, সোনালি দিগন্ত, সূর্যাস্তের রক্তিম লালিমার সাথে। কখনো সে গল্প বোবাকান্নার মতো। বিভ্রমের বেড়াজালে ছাপিয়ে ওঠা আনন্দের ঝরনাধারা হয়ে গোপনে সুর আসে ভেসে আলো আঁধারে মিশে অনুভবের আঙিনা জুড়ে, ‘বিভ্রমে নীলাম্বরী’।”

বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইমেলার ৬৩৮-৬৩৯ নং স্টলে পাওয়া যাবে ‘বিভ্রমে নীলাম্বরী’।

রুবাইদা গুলশানের জন্ম ঠাকুরগাঁওয়ে। পৈতৃক নিবাস যশোর। বাবা আতাউর রহমান, অবসরপ্রাপ্ত বিজিবি কোম্পানি কমান্ডার এবং মহান মুক্তিযোদ্ধা। মা সালেহা রহমান গৃহিণী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রুবাইদা গুলশান। স্বামী গোলাম সরোয়ার একজন চিকিৎসক।

অমর একুশে বইমেলা ২০১৬-তে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালে বর্ণফুল’ প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

বইমেলায় রুবাইদা গুলশানের ‘বিভ্রমে নীলাম্বরী’

আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭