ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

‘স্লেজিং করতেন শচীনও’

  • আপডেট সময় : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 313
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শচীন টেন্ডুলকারকে ‘নিপাট ভদ্রলোক’ বলে জানে ক্রিকেট দুনিয়া। আর এই নিপাট ভদ্রলোকের ব্যাপারে হাসির ছলে মারাত্মক এক অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।

অজি কিংবদন্তির দাবি, কে বলেছে, শুধু অস্ট্রেলিয়া স্লেজিং করতে পারে! ভারত কি পিছিয়ে স্লেজিংয়ে? এমনকি, স্লেজিং করতে ছাড়তেন না ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীনও, তা সে দেখতে তাকে যতো নিপাট ভালোমানুষ-ই মনে হোক না কেন!

ম্যাকগ্রা’র দাবি, শচীন নাকি একবার এমন স্লেজিং করেন, যার জেরে ম্যাকগ্রা থ বনে যান। আর এতোটাই থ হয়ে যান যে, জবাবে কিছু বলতেই পারেননি!

চেন্নাই ইন্টারন্যাশনাল সেন্টারে এসে এসব কথা জানিয়েছেন সাবেক অজি পেসার।

ম্যাকগ্রা’র ভাষ্য, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্লেজিং চোখে পড়ে সবার। তবে ভারতীয় ক্রিকেটাররা কৌশলে করায় সবার নজরে এড়িয়ে যায় তা।

শনিবার ওই অনুষ্ঠানে এসে ম্যাকগ্রাথ বলেন, ‘কোনো অস্ট্রেলিয়ানকে ভিখারি বা চিটিংবাজ বলার মতো বড় অপমান আর কিছু হতেই পারে না। ভারতীয়রাও স্লেজ করে। আমাকে তো ইংরেজিতে স্লেজ করেন শচীনও।’

মাঠে শচীনকে সব সময় শান্ত-নম্র ও খেলার প্রতি দায়বদ্ধ হিসেবেই জেনে এসেছে ক্রিকেটবিশ্ব। তাকে রাগতে দেখা গেছে খুব কমই। কিন্তু অন্য এক শচীনের গল্প বললেন ম্যাকগ্রা।

তার অভিযোগ, ‘ভারত ও শ্রীলঙ্কা ক্রিকেটবিশ্বে স্লেজিং করে। শুধু সব দোষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরই দেওয়া হয়।’

ম্যাকগ্রাথ চেন্নাইয়ের অনুষ্ঠানে এসে বলেছেন, ‘ধারাভাষ্য দেওয়ার সময় একবার মাইকেল ভনকে আমি প্রশ্ন করেছিলাম। জানতে চাই, অস্ট্রেলিয়া কি বিশ্বের সব থেকে খারাপ স্লেজিং করা টিম? ভন জবাবে না বলেন। তিনি আরও বলেন, স্লেজিংয়ে সবচেয়ে খারাপ শ্রীলঙ্কা। আমি জানি না, ইংল্যান্ড-শ্রীলঙ্কার কোনো প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা। কিন্তু ভারত বা শ্রীলঙ্কার বিরুদ্ধে নামলে তারা স্লেজ করলে কেউ দেখে না। আমরা কিছু বললে আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করে!’

আগামী মাসে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। এর আগে ম্যাকগ্রা’র এমন বক্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। স্লেজিংয়ের মতো বিষয়ে শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটারের নাম জড়ানোতে চরমে উঠেছে বিবাদটাও। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে কীভাবে জবাব দেয় কোহলি ব্রিগেড, সেটাই এখন দেখার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘স্লেজিং করতেন শচীনও’

আপডেট সময় : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭