ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

সালমানকে দলে ফেরাতে পিসিবির সবুজ সংকেত

  • আপডেট সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় সাত বছরের নির্বাসিত আছেন তিনি। অবশেষে হয়ত নির্বাসিত জীবনের অবসান হতে যাচ্ছে পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাটের।

ক্রিকেটে ফিরতে পাকিস্তান ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়ে রেখেছে তাকে। এখন নির্বাচকেরা চাইলে সাবেক এই অধিনায়ককে দলে ফিরতে পারেন।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পরে সত্য বলে প্রমাণিত হয়। সেসময় থেকে এই তিন প্লেয়ারকে জেল খাটা থেকে শুরু করে নিষেধাজ্ঞার বাধনে আবদ্ধ হন। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় বাটের। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্মও করেছেন বাট। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবার পাকিস্তান দলে ফিরতে পারেন এই বাঁহাতি ওপেনার।

ফাস্ট বোলার আমির শাস্তির মেয়াদ শেষ করে আগেই ক্রিকেটে ফিরেছেন। পাকিস্তান দলেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে এখনো জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন সাবেক অধিনায়ক বাট ও ফাস্ট বোলার আসিফ।
পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র পিটিআইকে জানিয়েছে, পিসিবি সবুজ সংকেত দিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল নিয়ে কোচ মিকি আর্থারের সঙ্গে প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের আলোচনায় বাটের নামটি খুব করে এসেছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে বাটের ডাক পাওয়া প্রায় নিশ্চিত বলেই দাবি সেই সূত্রের। সূত্র: হিন্দুস্থান টাইমস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সালমানকে দলে ফেরাতে পিসিবির সবুজ সংকেত

আপডেট সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭