ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

শারাপোভার টেনিস ফেরাকে ঘিরে বিতর্ক চলছেই

  • আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা আবার টেনিস কোর্টে নামার আগেই তাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন বিতর্ক।

তার প্রত্যাবর্তনের পথে তিনটে টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড পেয়েছেন শারাপোভা। যার পরে অ্যান্ডি মারে, ভিনাস উইলিয়ামস, অ্যাঞ্জেলিক কের্বের, ক্যারোলিন ওজনিয়াকি— সবাই কম বেশি মুখ খুলেছেন শারাপোভার এই ফেরাকে কেন্দ্র করে।

শেষ দু’জন তো প্রশ্নই তুলে দিয়েছেন যে এ ভাবে কেন স্টুটগার্ট ওপেনে ফিরতে দেওয়া হচ্ছে শারাপোভাকে। কেন ওয়াইল্ড কার্ড দেওয়া হবে ডোপ বিতর্কে জড়িয়ে পড়া এই টেনিস তারকাকে।

ড্যানিশ তারকা ওজনিয়াকি বলে দিয়েছেন, শারাপোভার জন্য টুর্নামেন্টের আইন বদলানো হয়েছে।

শারাপোভার প্রত্যাবর্তন নিয়ে ডব্লিউটিএ বিবৃতি দিয়েছিল, যে সপ্তাহে শারাপোভার ওপর নিষেধাজ্ঞা উঠবে, সেই সপ্তাহে যদি কোনও টুর্নামেন্ট শুরু হয়, তা হলে তিনি সেখানে খেলতে পারবেন। কিন্তু দেখতে হবে শারাপোভা যেন তাঁর সাসপেনশন উঠে যাওয়ার পরেই কোর্টে নামেন।

স্টুটগার্ট ওপেনে দেখা যাচ্ছে, প্রথম রাউন্ডের ম্যাচ চলে তিন দিন ধরে। তাই ওয়াইল্ড কার্ড পাওয়ায় বুধবার নামতে সমস্যা নেই শারাপোভার। এখানেই আপত্তি। টুর্নামেন্টের প্রথম দিকে না থাকলেও পরে এই গ্লামার গার্লের খেলা নিয়ে। এখন দেখার বিষয় কোর্টে পারফরমেন্স দিয়ে সমালোচকদের জবাব দিতে পারেন কি না রুশ তারকা।  সিএনএন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শারাপোভার টেনিস ফেরাকে ঘিরে বিতর্ক চলছেই

আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭