ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটিজম সচেতনতায় ‘চ্যাম্পিয়ন’ সায়মা ওয়াজেদ

  • আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অটিজম নিয়ে দৃঢ়ভাবে কাজ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনকে নির্বাচিত করেছে।

শনিবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি কার্যালয় এ ঘোষণা দেয়।

অটিজম অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পুতুলের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো, শিশুদের দুর্ভোগের জায়গাগুলো চিহ্নিত করে সমাধান করা এবং তাদের বাবা-মা ও যত্নকারীদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যাকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ হোসেন দীর্ঘদিন ধরে অটিজম আক্রান্ত শিশু, তাদের পিতা-মাতা ও রোগীদের যত্নকারীদের মধ্যে রোগটি নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে আন্দোলন করে আসছেন। বিশ্বব্যাপীও শিশুদের মানসিক স্বাস্থ্য, অটিজমসহ নানা বিষয়ে আয়োজিত সভা, সেমিনারে অংশ নিয়ে জনমত গঠন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটিজম সচেতনতায় ‘চ্যাম্পিয়ন’ সায়মা ওয়াজেদ

আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭