অবসরের কারণ জানালেন শচিন
- আপডেট সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০১৭
- / 332
২০১৩ সালের নভেম্বরে অবসর নেন শচিন টেন্ডুলকার। কিন্তু ক্রিকেটকে বিদায় দেওয়ার জন্য কেন তিনি সেসময়টাকে বেছে নিয়েছিলেন, পেশাজীবীদের নেটওয়ার্কিং সাইট ‘লিঙ্কডইনে’ লেখা একটি পোস্টে সেই উত্তর দিলেন টেন্ডুলকার।
তিনি লিখেন, ২০১৩ সালের অক্টোবরে দিল্লিতে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্ট চলছিল। আমার সকাল শুরু হতো জিমে অনুশীলন করার মাধ্যমে। ২৪ বছর ধরে সেটা করে আসছি। কিন্তু সেদিন সকালটা ছিল অন্যরকম। আমার কেন জানি জিম করতে ইচ্ছায় করল না। তখনই আমার মনে হয়, এবার সময় হয়েছে। এর এক মাস পরেই অবসরের কথা ঘোষণা করেন এই কিংবদন্তী ক্রিকেটার। শুক্রবার লিঙ্কডইনে ‘আমার দ্বিতীয় ইনিংস’শীর্ষক একটি পোস্ট করেছেন শচিন। সেখানে তিনি এসব কথা লিখেন।
এদিকে ফেসবুক, ট্যুইটারের পর লিঙ্কডইন-এ যোগ দিয়ে আরও বেশি নেট দুনিয়ার কাছাকাছি চলে এলেন শচিন। ক্রিকেটার হিসেবে তিনিই প্রথম এই নেটওয়ার্কিং সাইটে যোগ দিলেন। গোটা বিশ্বে ৫০০ জন প্রভাবশালী ব্যক্তি এই লিঙ্কডইনে রয়েছেন। ভারতের হয়ে এই লিস্টে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ শশী থারুর, অভিনেন্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া।























