ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

সাকিবের দ্বিতীয় শিকার রাহানে

  • আপডেট সময় : ০৮:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দ্বিতীয় ইনিংসে পেস দিয়ে কাঁপন ধরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৩ রানের মধ্যে ফিরিয়ে দেন দুই ওপেনারকে।

দলীয় ১২ রানে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তাসকিন। তার পেস গোলায় মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে শতক করা ওপেনার মুরালি বিজয়, মাত্র সাত রানে।

এরপর ২৩ রানে একইভাবে মুশফিকের ক্যাচ বানিয়ে তাসকিন তুলে নেন আরেক ওপেনার লোকেশ রাহুলকে। তিনি করেন ১০ রান। এরপর চেতশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি প্রতিরোধ গড়ে তোলেন।

ওয়ানডে স্টাইলে করা ৬৭ রানের এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। দলীয় ৯০ রানে তার বলে মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ৩৮ রান করা কোহলি। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। রাহানে ২৮ রান করে সাকিবের বলে বোল্ড হন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। চেতশ্বর পূজারা ৩৯ এবং রবিন্দ জাদেজা ৪ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে বাংলাদেশ ৩৮৮ রানে গুটিয়ে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রান করেন অধিনায়ক মুশফিকুর। এছাড়া সাকিব আল হাসান ৮২ ও মেহেদী হাসান মিরাজ ৫১ রান করেন।

ভারতীয়দের মধ্যে ৩ উইকেট নিয়ে সেরা বোলার উমেশ যাদব। এছাড়া অশ্বিন ও জাদেজা দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ ফলোঅনে পড়লেও ২৯৯ রানের লিডকে যথেষ্ট মনে না করায় ভারত অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের দ্বিতীয় শিকার রাহানে

আপডেট সময় : ০৮:৫৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭