ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

কোহলির বিরুদ্ধে স্টিভ ওয়াহ’র অভিযোগ

  • আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যতই এগোচ্ছে দু’দলের মধ্যেকার চাপা উত্তাপ ছড়িয়ে পড়ছে। প্রতিদিন নতুন নতুন অভিযোগে ঘায়েল করছে দুই প্রতিপক্ষই। আর এতে দুই দেশের খেলোয়ার, বোর্ড-প্রশাসন থেকে প্রাক্তন খেলোয়াড়রাও জড়িয়ে গেছে। এ বার সেই বিতর্কে ঘি ঢাললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়।

বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্টিভ। তিনি অভিযোগ করেন, বোলার যখন ডেলিভারি করতে উদ্যত হন, তখন অধিনায়ক কোহালি ইচ্ছাকৃত ভাবে উত্তপ্ত করতে থাকেন দর্শকদের। ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করার ক্ষেত্রে বিরাটের এমন আচরণের সমালোচনা করেন তিনি।

দিল্লির একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে এসে স্টিভ ওয়াহ জানান, খেলা চলাকালীন দু’দলের মধ্যে অভব্য আচরণ লক্ষ করা গিয়েছে। দুই অধিনায়ক একসঙ্গে বসে এই সমস্যা মিটিয়ে নেওয়া উচিত।

এর আগেই ডিআরএস কাণ্ডে স্টিভ স্মিথকে ক্লিনচিট দিয়ে দেয় আইসিসি। তা নিয়ে কম জলঘোলা হচ্ছে না ক্রিকেট মহলে। এ বার বিরাটকে নিয়ে স্টিভ ওয়াহর এই অভিযোগ নতুন বিতর্ক আরও উস্কে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোহলির বিরুদ্ধে স্টিভ ওয়াহ’র অভিযোগ

আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭