ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাজধানীর জিগাতলায় সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা

  • আপডেট সময় : ১১:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর জিগাতলার নিজ বাসায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় নেতাকর্মী, প্রতিবেশি, পরিবার-স্বজন ও শুভানুধ্যায়ীরা ।

রোববার সকাল ৯টার সময় ল্যাব এইড হাসপাতাল থেকে সুরঞ্জিতের মরদেহ জিগাতলার বাসায় নেয়া হয়। ১১ টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলে। এরপর তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়।

সুরঞ্জিতের জিগাতলার বাসায় শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিবেশি স্বজনেরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান সুনামগঞ্জের নেতারাও।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে হিমঘরে।

সোমবার সিলেট, সুনামগঞ্জ ও ধিরাইয়ে সর্বস্থরের শ্রদ্ধা নিবেদন শেষে শাল্লায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত রোববার ভোর ৪টা ২৪ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর জিগাতলায় সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা

আপডেট সময় : ১১:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭