ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সুইমিং পুলে সাঁতারুদের মূত্র ত্যাগ!

  • আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এতদিন সবার অগোচরে ঘটছিল এই ঘটনা। তবে এটা যে ঘটছিল সে ব্যাপারে অনেকই প্রায় নিশ্চিত ছিলেন।

সম্প্রতি এক গবেষণায় এ বিষয়ে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। আর সেটা হলো সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে এর স্বচ্ছ পানিতে অনেকেই মূত্র ত্যাগ করছেন।

তবে প্রমাণ সাইজের একটি সুইমিং পুলে ঠিক কত পরিমাণ মূত্র থাকতে পারে? নতুন এক গবেষণায় এর উত্তর মিলেছে।

গবেষকরা জানান, একটি পাবলিক পুলের পানিতে এর পরিমাণ ৭৫ লিটার পর্যন্ত হতে পারে।

সাধারণ মানুষ তো বটেই এমন কাণ্ড করতে বাদ যান না পেশাদার সাঁতারুরাও। সম্প্রতি বেশ কয়েকজন অলিম্পিক সাঁতারু স্বীকার করেছেন যে তারা পুলে মূত্র ত্যাগ করেছেন।

মূত্রের পরিমাণ জানতে পুলের পানিতে রাসায়নিক সুইটনার, অ্যাসিসালফেম পটাশিয়াম (এসিই) এর মাত্রা বের করেছেন বিজ্ঞানীরা। এই রাসায়নিক পদার্থগুলো খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়।

কানাডার দুটি পাবলিক পুলে তিন সপ্তাহ গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন আট লাখ ৩০ হাজার লিটার পানির পুলে (অলিম্পিক পুলের তিন ভাগের এক ভাগ) সাঁতারুরা ৭৫ লিটার মূত্র ত্যাগ করেছেন। আর এর অর্ধেক আকারের পুলে পাওয়া যায় ৩০ লিটার মূত্র।

গবেষক দলের প্রধান আলবার্টা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট লিন্ডসে ব্ল্যাকস্টক বলেন, এই গবেষণায় আমরা প্রমাণ পেয়েছি লোকজন পাবলিক পুল ও গরম পানির টাবে মূত্র ত্যাগ করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইমিং পুলে সাঁতারুদের মূত্র ত্যাগ!

আপডেট সময় : ১১:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭